ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 460

ছবি সংগৃহীত

দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না। তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে, চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে এসব আলোচনা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-২ আসনে ভোটের অপেক্ষা, মাঠে সরব সম্ভাব্য বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনির্বাচিত সরকারের ওয়েট থাকে না, গ্রহণযোগ্যতা থাকে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে হবে।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমত্যে যতে পারবো সেগুলোর জন্য সময় নেয়ার কোনো কারণ নেই। আর যেগুলো নিয়ে ঐক্যমত্য হবে না তাহলে রাজনৈতিক দলগুলো সেসব জনগণের কাছে নিয়ে যাবে। পরে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেসব পেশ করা হবে। সংসদে আলোচনা তর্ক-বিতর্ক করে সেসব পাশ করা হবে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতি শক্তিশালী করা হবে। বিএনপির অর্থনৈতিক সফলতা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। এই সরকারের সময়ে যদি কোনো অর্থনৈতিক উদ্যোগ নেয়া হলে তা সমর্থন করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

আপডেট সময় ০৭:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না। তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে, চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে এসব আলোচনা হয়।

আরও পড়ুন  সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপির অঙ্গীকার ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল