ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

চাহিদা বাড়লেও এবার গ্রামাঞ্চলে সর্বত্র লোডশেডিং হয়নি: বিদ্যুৎ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 453

ছবি সংগৃহীত

গ্রামাঞ্চলের সব এলাকায় লোডশেডিং হয়েছে এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টার ফেরার পর: ভূমি সচিব

বিদ্যুৎ উপদেষ্টা জানান, এখন গ্রামে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে। তিনি বলেন, “বর্তমানে গ্রামাঞ্চলেও প্রতিটি ঘরে ঘরে ফ্রিজ, এসি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে সব গ্রামে লোডশেডিং হয়নি, কিছু কিছু এলাকাভেদে সমস্যা দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “চাহিদা বৃদ্ধির কারণে কিছু এলাকায় লোডশেডিং হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন অভিযোগ করেছেন, ‘গ্রামের দিকে কেউ নজর দেয় না।’ আমি সেটি দেখেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এবার গ্রামে বিদ্যুতের চাহিদা অনেক বেশি।”

সরকারের প্রস্তুতির কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ সরবরাহ, সংযোগসহ যেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা নিয়েছি। আমাদের সচিবরাও মাঠ পর্যায়ের অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং সে অনুযায়ী কাজ করছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সচেষ্ট থাকবো।”

তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে এই চাহিদা পূরণে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন প্রয়োজন। “এই ঘাটতি পূরণে ব্যয়বহুল তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতে হবে,” যোগ করেন তিনি।

উপদেষ্টা আশ্বস্ত করেন, “আমরা বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং সমাধানে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।”

এদিকে চলমান গরমে গ্রাম ও শহর উভয় এলাকায় লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। সরকার দাবি করছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

চাহিদা বাড়লেও এবার গ্রামাঞ্চলে সর্বত্র লোডশেডিং হয়নি: বিদ্যুৎ উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

গ্রামাঞ্চলের সব এলাকায় লোডশেডিং হয়েছে এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা