ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সংকটে চরম শোকাবহ সকাল পার করছে দেশ: ইসরায়েল প্রেসিডেন্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 553

ছবি সংগৃহীত

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইসরায়েল এক “অত্যন্ত শোকাবহ ও কঠিন সকাল” পার করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

আরও পড়ুন  ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা: অচল ৮৫ শতাংশ রপ্তানি সক্ষমতা

শনিবার স্থানীয় সময় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে হারজোগ ইরানি হামলাকে “অপরাধমূলক আক্রমণ” বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেলআবিবের দক্ষিণের শহর বাত ইয়ামে হামলার পর থেকে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ট্রু প্রমিজ থ্রি’ নামের এক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এই হামলা ইসরায়েলের অবকাঠামোতে ব্যাপক ক্ষতি ডেকে আনে এবং প্রাণহানির ঘটনাও ঘটে।

এখনো পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ না করলেও, স্থানীয় বিভিন্ন উৎস ও চক্ষুষ্মীদর্শীদের বরাত দিয়ে বলা হচ্ছে যে, হামলার স্থানগুলোতে ব্যাপক ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে এবং উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এর আগে ইসরায়েলের একটি হামলায় সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারই পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে তেহরান এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্ব নেতারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা এখন আরও ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

সংকটে চরম শোকাবহ সকাল পার করছে দেশ: ইসরায়েল প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইসরায়েল এক “অত্যন্ত শোকাবহ ও কঠিন সকাল” পার করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

আরও পড়ুন  গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১