ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাঝপদ্মায় ইঞ্জিন বিকল, স্রোতে দেড় কিলোমিটার ভেসে গেল ফেরি প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ: ববি হাজ্জাজ ‘মেগা প্রজেক্টের নামে মুখোরোচক কথা শুনেছি’: রিজভী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি লেবাননে ইসরায়েলি হামলা, দুই শিশুসহ নিহত ১১ নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক হয়ে থাকবে: চিফ প্রসিকিউটর ‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি সাভারে পুলিশ সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 547

ছবি সংগৃহীত

ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে উপদেষ্টারা কাজে যোগ দেন। এদিন নানা বিষয়ে মুখ খোলেন উপদেষ্টারা, উঠে আসে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক, ঈদ উদযাপন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।

আরও পড়ুন  চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টার ফেরার পর: ভূমি সচিব

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দীর্ঘ ছুটির বেশিরভাগ সময়ই আমি মাঠে কাটিয়েছি। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।”

তারেক রহমান ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত প্রধান ও প্রধান উপদেষ্টার এই আলোচনায় আমরা উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে জানানো উচিত। সংলাপের মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।”

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান, “দীর্ঘ ছুটির কারণে মানুষ এবার নির্ভারভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। আমাদের মন্ত্রণালয় নারী নির্যাতন ও সামাজিক সহিংসতা কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। সরকারের পরিকল্পনাগুলো দ্রুতই প্রকাশ করা হবে।”

বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “সবদিক মিলিয়ে এবারের ঈদ তুলনামূলক ভালোই কেটেছে। যদিও যাত্রাপথে কিছু অসুবিধা হয়েছে। এখন থেকে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, “চলতি বছর কোরবানিতে পর্যাপ্ত দেশীয় পশু সরবরাহ ছিল। যত পশু কোরবানি হয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুত ছিল। তবে এবার তুলনামূলকভাবে দামি গরু কম কোরবানি হয়েছে, অর্থাৎ রাজনৈতিক কোরবানি কম হয়েছে।”

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে উপদেষ্টাদের এসব বক্তব্যে বোঝা যাচ্ছে, সরকার কার্যক্রমে গতি আনতে প্রস্তুত। সংলাপ, সুশাসন ও উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তারা, যা আগামীদিনে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে উপদেষ্টারা কাজে যোগ দেন। এদিন নানা বিষয়ে মুখ খোলেন উপদেষ্টারা, উঠে আসে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক, ঈদ উদযাপন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।

আরও পড়ুন  এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের