ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

সিভিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিপিসি সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

রাজধানীতে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, দ্রুত সময়ে কম খরচে সিভিল মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  বিএনপিকে যমুনায় আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য দেন তিনি।

তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে সহজে এবং দ্রুত ন্যায়বিচার পায়, সেজন্য বিচারকদের প্রশিক্ষণসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আদালতের উপর চাপ না দিয়ে, বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির পথও খোলা হচ্ছে।”
আইন উপদেষ্টা জানান, মামলার দীর্ঘসূত্রতা ও খরচের কারণে অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’ সংশোধনের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, “ছোটখাটো ও আপসযোগ্য সিভিল মামলা যেন আদালতে গিয়ে দীর্ঘদিন ঝুলে না থাকে, সে লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এমন মামলাগুলো আপসে নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে। এতে মামলার বোঝাও কমবে, বিচার প্রক্রিয়াও হবে দ্রুত।”

মতবিনিময় সভায় আরও জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা দরিদ্র ও অসহায় জনগণ যেন বিনামূল্যে আইনগত সহায়তা পান, সে লক্ষ্যে সরকারি আইন সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন আইনজীবী, বিচারক, মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা জানান, আইনগত সহায়তা কার্যক্রমের সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধি পেলে বিচার ব্যবস্থার ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে।

সভায় ড. আসিফ নজরুল আরও বলেন, “বিচারব্যবস্থা শুধু ধনী ও ক্ষমতাবানদের জন্য নয়। রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্যই এটি সমানভাবে প্রযোজ্য। এই নীতি সামনে রেখেই সরকার আইন সংস্কারের পথে এগোচ্ছে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিচার ব্যবস্থা আরও মানবিক ও কার্যকর হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

সিভিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিপিসি সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫