ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 441

ছবি সংগৃহীত

লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন তিনি।

আরও পড়ুন  খালেদা জিয়ার চিকিৎসা: একই ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস গড়ে তোলার উদ্যোগ

প্রেস সচিব বলেন, “শুক্রবার (১৩ জুন) ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হবে, সেটি হবে একান্ত বা ‘ওয়ান টু ওয়ান’। এই বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি নেই। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হবে।”

এছাড়া যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, “রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সংস্কারের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় হয়।”

প্রেস সচিব জানান, এই ৩০ মিনিটের বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, “রাজা চার্লস ড. ইউনূসের কর্মজীবনের নানা দিক সম্পর্কে অবহিত। এটি ছিল অত্যন্ত সম্মানজনক বৈঠক।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার ড. ইউনূস ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের জন্য এক বড় সম্মান।

শফিকুল আলম বলেন, “মাইক্রোক্রেডিট বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। ড. ইউনূসের এই অবদানকে স্বীকৃতি দিতেই এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হচ্ছে।”

এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রেস সচিব জানান, ড. ইউনূসের সফরসঙ্গীরাও এ বিষয়ে একাধিক ফলপ্রসূ বৈঠক করেছেন এবং আলোচনা অব্যাহত রয়েছে।

সার্বিকভাবে ড. ইউনূসের এ সফরকে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন তিনি।

আরও পড়ুন  দুপুরে রাজশাহীতে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল রাজনীতি