০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
হাদি হত্যার প্রসঙ্গে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার মুস্তাফিজের জন্য লাহোর কালান্দার্সের ভালোবাসার বার্তা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল ভারত বিশ্বকাপ ফাইনালে এখন সর্বোচ্চ রানের মালিক নীল জার্সিধারীরা পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের কোস্টা চিকা প্রকৃতির এক লুকানো রত্ন” হাদি হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ঢাকা, আহত আন্দোলনকারী ও সাংবাদিক, জাবের গুলিবিদ্ধ ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ, আহত আন্দোলনকারী ও সাংবাদিক বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় থাকছে

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি’। দিবসটি ঘিরে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউনিসেফ এবং দেশীয় উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।

শিশুশ্রম নিরসনে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে সরকার ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৫’ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে গঠিত হয়েছে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’। পাশাপাশি পথশিশু পুনর্বাসন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচিও চালু আছে। বাংলাদেশ শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমবিষয়ক আইএলও কনভেনশন অনুমোদন করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০০৩ সালের জরিপ অনুযায়ী, দেশে শিশুশ্রমে নিয়োজিত শিশু ছিল প্রায় ৩২ লাখ। সময়ের সঙ্গে নানা পদক্ষেপে তা কমে আসে ১৭ লাখে। কিন্তু ২০২২ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী, শ্রমে নিয়োজিত শিশু এখন ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ ২০১৩ সালের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

শিশুশ্রম নিরসনে গত এক যুগে প্রায় ৩৫২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তব অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহৃত না হওয়ায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এডুকো বাংলাদেশের শিশুশ্রম নিরসন ব্যবস্থাপক আফজাল কবির খান জানান, প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকে না, আবার যা থাকে, সেটাও সঠিকভাবে বাস্তবায়িত হয় না।

বিবিএসের এক জরিপ বলছে, শ্রমে নিয়োজিত ২০ লাখ ১০ হাজার শিশু কোনো পারিশ্রমিকই পায় না। যারা পায়, তাদের মাসিক গড় আয় মাত্র ৬ হাজার ৬৭৫ টাকা। গৃহকর্ম বা ক্ষুদ্র কারখানার মতো অনানুষ্ঠানিক খাতে অধিকাংশ শিশুই বেতনবিহীনভাবে কাজ করছে।

জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ অনুযায়ী, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের শ্রমকে শিশুশ্রম হিসেবে ধরা হয়। ১২ থেকে ১৭ বছর বয়সীরা হালকা ও ঝুঁকিহীন কাজ করলে তা অনুমোদনযোগ্য, তবে সপ্তাহে ৪২ ঘণ্টার বেশি কাজ হলে তা ঝুঁকিপূর্ণ শিশুশ্রম।

বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কাঠামোর মধ্যে আনতে হবে। একই সঙ্গে সচেতনতা বাড়ানো এবং শিক্ষাব্যবস্থা সহজলভ্য করাও জরুরি। শুধু পরিকল্পনা নয়, দরকার কঠোর বাস্তবায়ন ও জবাবদিহিতা তবেই শিশুশ্রমমুক্ত ভবিষ্যৎ সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

আপডেট সময় ০২:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫