ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে জাতি: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে আসন্ন লন্ডন বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। এ বৈঠককে কেন্দ্র করে গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ মন্তব্য করেন। তিনি জানান, চার দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস। আগামী শুক্রবার লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। বিএনপি ও সরকারের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন  মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান

রিজভী বলেন, “বিশ্বাস করি, এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক, যা দেশের রাজনীতিতে নতুন ধারা বইয়ে দেবে।” তিনি আরও বলেন, “বিএনপি ইতিমধ্যে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা তুলে ধরেছে। জাতি প্রত্যাশা করে, আলোচনার মাধ্যমে সময়মতো নির্বাচন এবং সব রাজনৈতিক সংকটের সমাধান হবে।”

প্রতিবেশী রাষ্ট্রের আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করেন, “প্রতিবেশী দেশটি এখন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছে। শেখ হাসিনার পতনে তারা হিংস্র আচরণ করছে। প্রতিদিন পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ কি তাদের বর্জ্য ফেলার জায়গা?”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত বাংলাদেশে অবৈধভাবে পুশইন করতে চায়, তাহলে দেশবাসী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। ভারতকে মনে রাখতে হবে, আগেও অত্যাচার করে শেখ হাসিনাকে রক্ষা করা যায়নি।”

করোনার প্রকোপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “ভারতে সাত হাজারের বেশি মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে। একইসঙ্গে ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, “৫৭ জনের মৃত্যুর পেছনে বেপরোয়া চালনা এবং প্রশাসনের গাফিলতি দায়ী। এছাড়া ঈদে সমাজবিরোধীদের দৌরাত্ম্য আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করেছে।”

তিনি বলেন, “সরকারি তৎপরতা আরও জোরদার হলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো।”

নিউজটি শেয়ার করুন

লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে জাতি: রিজভী

আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫