ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ইতিহাসের সেরা নির্বাচন আসছে: লন্ডনে ড. ইউনূসের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 420

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও ভালো নির্বাচন—এমনটাই দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের লন্ডনে প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক নীতি সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের

ড. ইউনূস বলেন, “১৭ বছর পর আমরা একটি সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি। এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল একটি নতুন সরকার গঠনের উদ্দেশ্যে নয়; দেশের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য।”

তিনি জানান, নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে কমিশনগুলোর সুপারিশ বিবেচনায় নেয়া হচ্ছে।

“আমাদের লক্ষ্য হচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরি করা,” বলেন প্রধান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার একটি বিশেষ সনদের জন্য অপেক্ষা করছে, যেটি জুলাই মাসে জাতির সামনে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, “আমরা জুলাই সনদের জন্য অপেক্ষায় আছি। এটি হবে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনার দলিল, যা জাতিকে নতুন পথ দেখাবে।”

চ্যাথাম হাউসের নীতি সংলাপে ড. ইউনূসের বক্তব্যে গুরুত্ব পায় অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি, সংস্কারের অঙ্গীকার এবং তরুণদের ভূমিকার প্রতি সম্মান।

বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদের সঞ্চার করবে।

নিউজটি শেয়ার করুন

ইতিহাসের সেরা নির্বাচন আসছে: লন্ডনে ড. ইউনূসের ঘোষণা

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫