ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 557

ছবি সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং কুমিল্লার লাকসাম উপজেলার মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

আরও পড়ুন  সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে তাহাসিন ও ফারিয়া। বিকেলে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীরভাবে মর্মাহত।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”

প্রতিবছরই ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে এমন দুঃখজনক দুর্ঘটনার শিকার হয় অনেক শিশু। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং কুমিল্লার লাকসাম উপজেলার মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০