ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 543

ছবি সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী ২২ জুন কেবিনেট বৈঠকে অনুমোদন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “ঈদের পর বাজেট নিয়ে কার কী মন্তব্য, পরামর্শ থাকবে, সেগুলো আমরা বিবেচনায় নেব। ১৯ জুন পর্যন্ত যে কেউ বাজেটের বিষয়ে মতামত দিতে পারবেন। এরপর ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।”

আরও পড়ুন  বাজেট মডেল পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী আমির খসরু

তিন দিনের মধ্যে মতামত যাচাই-বাছাই করে বাজেট চূড়ান্ত করা সম্ভব কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আগেই জানিয়েছি, মতামত তো প্রতিনিয়তই আসছে। সব মত একদিনে আসে না। ইতোমধ্যে নানা মহল থেকে মতামত পাওয়া শুরু হয়েছে।”

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, “বাজেটে দরিদ্র মানুষের জন্য তেমন কোনো সুখবর দেখা যাচ্ছে না।” এর উত্তরে ড. সালেহউদ্দিন বলেন, “সুখবর আছে। বাজেটের কোথায় পরিবর্তন হয়েছে, সেটা একটু খেয়াল করে দেখবেন।”

বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি আনবে কি না এমন প্রশ্নে তিনি সোজাসাপ্টা বলেন, “বাজেটে স্বস্তি আছে।”

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তনের পটভূমিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাজেট ঘিরে এরই মধ্যে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী ২২ জুন কেবিনেট বৈঠকে অনুমোদন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “ঈদের পর বাজেট নিয়ে কার কী মন্তব্য, পরামর্শ থাকবে, সেগুলো আমরা বিবেচনায় নেব। ১৯ জুন পর্যন্ত যে কেউ বাজেটের বিষয়ে মতামত দিতে পারবেন। এরপর ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ