ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

আইপিএলের ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু ও পাঞ্জাব, জয়ের খোঁজে দুই দলই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 523

ছবি সংগৃহীত

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আইপিএলের অষ্টাদশ আসরের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। শিরোপা জয়ের স্বপ্নে দু’দলই প্রথমবারের মতো নামছে ফাইনালের মঞ্চে। ক্রিকেটপ্রেমীদের চোখ আজ টেলিভিশনের পর্দায় কারা গড়ে দেবে নতুন ইতিহাস?

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ফলে ব্যাট হাতে প্রথমে মাঠে নেমেছে ব্যাঙ্গালুরু। শুরুতে ব্যাটিংয়ে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও রজত পাতিদারদের ওপর ভরসা রেখে এগোতে চাইছে বেঙ্গালুরু।

আরও পড়ুন  উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার

তবে বড় একটি ধাক্কা খেয়েছে ব্যাঙ্গালুরু শিবির। চোটের কারণে দলের সঙ্গে নেই অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। আগের দুই ম্যাচেও না খেলা এই তারকার অনুপস্থিতি দলের জন্য বড় এক ঘাটতি বলেই ধরা হচ্ছে। অপরদিকে, হালকা চোটের পরও মাঠে নেমেছেন পাঞ্জাবের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

ব্যাঙ্গালুরুর আইপিএল ফাইনালের অভিজ্ঞতা খুব বেশি সুখকর নয়। এর আগে তিনবার ফাইনালে উঠে শিরোপার খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। অন্যদিকে পাঞ্জাব একবারই ফাইনালে উঠেছিল, সেখানেও হতাশা ছাড়া কিছু জোটেনি।

তবে আজ যেই দল জিতুক না কেন, আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে এটাই সবচেয়ে বড় বিষয়। ফলে উত্তেজনা তুঙ্গে।

একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এর আগেও দুইবার ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দিয়ে প্রশংসিত হন তিনি। এবার পাঞ্জাবকেও সেই গৌরব এনে দিতে পারবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। অন্যদিকে, তরুণ অধিনায়ক রজত পাতিদার কি পারবে বেঙ্গালুরুর বহু কাঙ্ক্ষিত ট্রফির অপেক্ষার অবসান ঘটাতে?

ব্যাঙ্গালুরু একাদশ:
ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড।

পাঞ্জাব একাদশ:
প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাক, কাইল জেমিসন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

নিউজটি শেয়ার করুন

আইপিএলের ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু ও পাঞ্জাব, জয়ের খোঁজে দুই দলই

আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫