ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মহব্বত হোসেন (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িঘরে।

আরও পড়ুন  কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

রবিবার (১ জুন) সকালে উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে একই দলের আরেক গ্রুপের নেতাকর্মী আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রচণ্ড উত্তেজনায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পাঁচজন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত মহব্বত হোসেনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষের খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় টহল জোরদার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হাওলাদার জানান, “সামাজিক আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় যৌথবাহিনী টহলে রয়েছে, যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৪

আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মহব্বত হোসেন (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িঘরে।

আরও পড়ুন  আর্জেন্টিনা–মিশর ম্যাচ ঘিরে কুমিল্লায় সংঘর্ষ, প্রাণ গেল যুবকের