ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিএনপিকে যমুনায় আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন (সোমবার) বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও বিদেশি শক্তির এজেন্ট হিসেবে অপপ্রচার চালাচ্ছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান এভাবেই দেওয়া হচ্ছে একটি মহলের পক্ষ থেকে।”

আরও পড়ুন  নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা ধার্য হবে: নৌ পরিবহন উপদেষ্টার সতর্কবার্তা

তিনি অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদের কুটচালে একটি বিশেষ গোষ্ঠী জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, “আলোচনার জন্য অনেক আনুষ্ঠানিকতা করা হচ্ছে, কিন্তু বাস্তব অগ্রগতি নেই। কাজের কাজ কিছুই হচ্ছে না।”

সরকারের সংস্কার প্রক্রিয়াকে ‘কলা ঝুলানো’ হিসেবে অভিহিত করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে – এটি জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই।”

তিনি আরও বলেন, যদি সরকার ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের কোনো যুক্তি দেখায়, তবে তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা উচিত।

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই আলোচনার ডাক এমন এক সময় এসেছে, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। নানা পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে এই আলোচনা রাজনৈতিক সমঝোতার পথে একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে যমুনায় আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন (সোমবার) বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও বিদেশি শক্তির এজেন্ট হিসেবে অপপ্রচার চালাচ্ছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান এভাবেই দেওয়া হচ্ছে একটি মহলের পক্ষ থেকে।”

আরও পড়ুন  প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ