ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 478

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (২৬ মে) ভোররাতে আনুমানিক সাড়ে ৪টার দিকে পাঁচ পরিবারের মোট ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবেশের পর অনুপ্রবেশকারীদের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। পরে তাদের স্থানীয় আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।

পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু। তারা নিজেদের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানায় গিয়েছিলেন বলে জানান।

তারা আরও জানান, হরিয়ানা থেকে বিমানে করে প্রথমে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুকের সীমান্তবর্তী গুলোমনি পাড়ায় নিয়ে গিয়ে বিএসএফ ভোররাতে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অনুপ্রবেশকারীরা দাবি করেছে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এ দাবির সত্যতা যাচাইয়ে পুলিশের বিশেষ শাখার (SB) মাধ্যমে পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। তবে দাবির সত্যতা প্রমাণিত না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বারবার চেষ্টা করেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মে মাসেই খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে তিন দফায় মোট ৮৬ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। এ ধরণের ঘটনায় দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও মানবাধিকার প্রশ্নে উদ্বেগ বাড়ছে।

সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী এবং এতে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে দ্রুত কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

আপডেট সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (২৬ মে) ভোররাতে আনুমানিক সাড়ে ৪টার দিকে পাঁচ পরিবারের মোট ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

আরও পড়ুন  "গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশির প্রাণহানি"