ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 407

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে দলীয় প্রতিনিধি নয়, বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন  সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের লিচুবাগানসংলগ্ন প্রাঙ্গণে এনসিপি রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কমিটির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি—বর্তমান অন্তর্বর্তী সরকারের যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন, তারা এনসিপির সদস্য নন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। এ কারণে তাদের সম্মান ও ভূমিকার যথার্থ মূল্যায়ন হওয়া উচিত, যাতে কোনোভাবে সম্মানহানি না ঘটে।”

তিনি আরও বলেন, “বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের বিষয়ে জনমানুষের মতামত জানতেই এনসিপি এই পথসভা করছে। আমরা যেমন নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরছি, তেমনি মানুষের ভাবনাও জানার চেষ্টা করছি।”

জাতীয় সংকট মোকাবিলায় এনসিপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ চক্রান্ত যখনই মাথাচাড়া দিয়েছে, তখন আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তা রুখে দিয়েছি। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সভায় বক্তব্য রাখেন এনসিপি রাঙ্গুনিয়ার সংগঠক মো. আবদুল কাইয়ুম, আব্দুল করিম টিপু, আশরাফুল গনি, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ আরমান ও আদনান রাফি প্রমুখ।

সভায় বক্তারা গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসিপির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এনসিপি সাহসী ভূমিকায় অবিচল থাকবে।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫