ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

কানাডা সফরে রাজা চার্লস: ট্রাম্পের মন্তব্যে নিরবতা, গুরুত্ব পাচ্ছে ‘থ্রোন স্পিচ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 532

ছবি সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ২৬ ও ২৭ মে কানাডা সফরে যাচ্ছেন। এমন সময়ে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন এবং কানাডিয়ান পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। তবে এই স্পর্শকাতর বিষয়ে ব্রিটিশ রাজা কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন  ভারত-কানাডা সম্পর্কে বরফ গলছে, ২ বছর পরে কূটনৈতিক সমঝোতা

৭৬ বছর বয়সী রাজা চার্লস বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায়ও তিনি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনির আমন্ত্রণে ‘থ্রোন স্পিচ’ প্রদানের সম্মতি দিয়েছেন। এটি হবে নতুন পার্লামেন্টের সূচনা ভাষণ, যেখানে সরকারের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনাগুলোর রূপরেখা তুলে ধরা হবে।

চার্লসের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন রানি ক্যামেলিয়া। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, “রাজা ও রানি এই সফর নিয়ে অত্যন্ত আশাবাদী। সফরটি সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ হবে বলে আমরা মনে করি।”

সফরের প্রথম দিন সোমবার দুপুরে অটোয়ার ল্যান্সডাউন পার্কে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফরের সূচনা হবে। সেখানে কানাডার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে। এরপর রাজা চার্লস প্রধানমন্ত্রী মার্ক কারনি এবং গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গে বৈঠক করবেন।

২৭ মে দুপুরে গভর্নর জেনারেলের বাসভবন ‘রিদু হল’-এ রাজা চার্লস একটি গাছ রোপণ করবেন এবং কানাডার ১০টি প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ও আঞ্চলিক কমিশনারদের সঙ্গে সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশ নেবেন। ঐদিনই পূর্ণ সামরিক ‘গার্ড অব অনার’ প্রদান শেষে ২৮টি ঘোড়ার রথে করে রাজা ও রানি সিনেটে পৌঁছাবেন এবং বাংলাদেশ সময় রাত ৯টায় ‘থ্রোন স্পিচ’ দেবেন।

এ সফরে রাজা চার্লস একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, যা কানাডার নতুন মধ্য-বামপন্থী সরকারের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কারনি। তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক সম্মান, যা সময়ের গুরুত্ব বহন করে।”

সফরের শেষ দিনে রাজা চার্লস অটোয়ায় ‘অজানা সৈনিকের’ কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

উল্লেখযোগ্যভাবে, ১৯৭৭ সালের পর এই প্রথমবার কোনো ব্রিটিশ রাজা বা রানি সরাসরি থ্রোন স্পিচ দিচ্ছেন। রাজা চার্লসের এটি কানাডায় ২০তম সফর হলেও সিংহাসনে বসার পর এই প্রথম। রানী ক্যামেলিয়ার ক্ষেত্রেও এটি রানী হিসেবে প্রথম সফর।

চিকিৎসাধীন অবস্থায় সফরে অংশ নেওয়ায় রাজাকে সহায়তা করতে একজন কানাডিয়ান চিকিৎসক বরাদ্দ রাখা হয়েছে। অপরদিকে, প্রধানমন্ত্রী কারনি সম্প্রতি দায়িত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

কানাডা সফরে রাজা চার্লস: ট্রাম্পের মন্তব্যে নিরবতা, গুরুত্ব পাচ্ছে ‘থ্রোন স্পিচ’

আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ২৬ ও ২৭ মে কানাডা সফরে যাচ্ছেন। এমন সময়ে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন এবং কানাডিয়ান পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। তবে এই স্পর্শকাতর বিষয়ে ব্রিটিশ রাজা কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন  এটা নিছক পাগলামি’ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার ধারণা উড়িয়ে দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী