ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়ে নিরপেক্ষ ভোটের দাবি তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই আয়োজনের জোর দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে অস্থিরতা বাড়ছে। তাই আর কোনো মান-অভিমান নয়, নির্ধারিত সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।

আরও পড়ুন  নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি

রবিবার (২৫ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনপিপি সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং সঞ্চালনায় ছিলেন দলটির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণা করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সম্মানিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার জনগণকে একটি ইতিহাস গড়ার সুযোগ করে দেবে।”

তিনি জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কারের দাবি জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই সংস্কার অত্যাবশ্যক।” পাশাপাশি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে।”

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের হয়তো রাজনৈতিক বৈধতা আছে, কিন্তু জনগণের কাছে এটি জবাবদিহিমূলক নয়। তাই সরকারের প্রতিটি পরিকল্পনা ও পদক্ষেপ জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরা উচিত।

তিনি বলেন, “বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে। তারা প্রতিদিন রাজপথে নামছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কথা শোনার কেউ নেই।”

এ সময় তিনি সতর্ক করে বলেন, জবাবদিহির অভাবে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ খুঁজছে। জনগণকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়ে নিরপেক্ষ ভোটের দাবি তারেক রহমানের

আপডেট সময় ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই আয়োজনের জোর দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে অস্থিরতা বাড়ছে। তাই আর কোনো মান-অভিমান নয়, নির্ধারিত সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।

আরও পড়ুন  ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ