ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

সংস্কার ঠেকাতে ষড়যন্ত্রের জাল বুনছে একটি পক্ষ: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 465

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু এখনো একটি পক্ষ সংস্কারের বিরোধিতা করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে ছোট ছোট মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  এনসিপির ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকারকে এখনই বিচারিক সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না। আমরা চাই এমন একটি সংবিধান যা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে সাম্য, ন্যায্যতা এবং জবাবদিহির ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ।”

তিনি অভিযোগ করেন, অসাম্প্রদায়িকতার নামে দেশে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানে বসবাস করবে।”

প্রত্যেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “অনেকেই পুলিশ বাহিনীর ওপর ক্ষুব্ধ, কিন্তু এই বাহিনীকে ব্যবহার করেছে কারা, তা নিয়ে কেউ কথা বলে না। কেউ পুলিশের প্রমোশন বা সংস্কার নিয়ে প্রশ্ন তোলে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পুলিশ বা প্রশাসন কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না। প্রশাসনকে জনগণের কাতারে নেমে আসতে হবে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম। সভা শেষে মইজ্জারটেকে প্রচারপত্র বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে হাসনাত আবদুল্লাহ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “নতুন বাংলাদেশে কেউ একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। একচ্ছত্র ক্ষমতা কারও হাতে থাকবে না।”

এনসিপি নেতারা দেশব্যাপী সংস্কার, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করে একটি নতুন, সুশাসিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সংস্কার ঠেকাতে ষড়যন্ত্রের জাল বুনছে একটি পক্ষ: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

আপডেট সময় ০২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু এখনো একটি পক্ষ সংস্কারের বিরোধিতা করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে ছোট ছোট মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি’