ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 461

ছবি সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যেই শীর্ষ দুই রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার (২৪ মে) পৃথকভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

বৈঠকের আগে সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ একনেকের নিয়মিত সভা শেষ হওয়ার পর হবে বলে সূত্র জানায়।

প্রধান উপদেষ্টার এই উদ্যোগ এমন সময়ে এসেছে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং বিভিন্ন মহলে তাঁর পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। এমন এক সংকটময় মুহূর্তে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা বৈঠকের ঘোষণা গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, “গত ১৯ মে থেকে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। সরকারের ভেতরের কিছু আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী মহল বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে।”

অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে জরুরি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান। রাজনৈতিক সমঝোতা ও সংকট নিরসনের লক্ষ্যে তিনি এই আহ্বান জানান বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ত্যাগ, জাতীয় ঐক্য ও জনগণের আস্থাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিন।”

দেশজুড়ে চলমান উত্তেজনার মাঝে প্রধান উপদেষ্টার এই বৈঠক উদ্যোগ রাজনীতিতে নতুন গতি আনবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫