ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 525

ছবি: সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বুধবার (২১ মে) ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর এনসিপির শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে কমিশন ভেঙে পুনর্গঠনের জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবাধীন হয়ে পড়েছে এবং এর অধীনে কোনো গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তারা বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এখন সময়ের দাবি।”

আরও পড়ুন  হাইকোর্টের আদেশে বায়রার নির্বাচন স্থগিত

এনসিপি নেতারা স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে সার্বজনীন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান। তাদের মতে, শুধুমাত্র কমিশন পুনর্গঠনই নয়, বরং নির্বাচনী প্রক্রিয়াতেই কাঠামোগত সংস্কার জরুরি।

এ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। ভবন চত্বরজুড়ে মোতায়েন করা হয় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু এনসিপি নয়, আরও কয়েকটি রাজনৈতিক দলও কমিশন পুনর্গঠনের দাবিতে সোচ্চার হয়েছে।

এই প্রেক্ষাপটে এনসিপির ঘেরাও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সময়মতো গ্রহণযোগ্য কমিশন গঠন না হলে আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি

আপডেট সময় ০১:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বুধবার (২১ মে) ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর এনসিপির শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে কমিশন ভেঙে পুনর্গঠনের জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবাধীন হয়ে পড়েছে এবং এর অধীনে কোনো গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তারা বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এখন সময়ের দাবি।”

আরও পড়ুন  জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে