ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 197

ছবি; সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে ধরা পড়া ক্যানসারটি ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে।

ওয়াশিংটন, ১৮ মে – যুক্তরাষ্ট্রের ৪৬তম সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার কার্যালয় থেকে রবিবার (১৮ মে) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্ত: বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রস্রাবের সমস্যা নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় জো বাইডেনের প্রোস্টেটে একটি নতুন টিউমার ধরা পড়ে। শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। এই কারণে ক্যান্সারটি ইতিমধ্যেই তার হাড়েও ছড়িয়ে পড়েছে।

তবে চিকিৎসকরা আশার আলো দেখিয়েছেন। তারা জানিয়েছেন, এই ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যার ফলে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।
বাইডেনের কার্যালয়ের মুখপাত্র প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত এই বিবৃতির বাইরে আপাতত আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, জো বাইডেনের বর্তমান বয়স ৮২ বছর। আগামী নির্বাচনে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা চললেও, এই শারীরিক অবস্থা তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট সময় ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫