ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত দেড় শতাধিক ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 410

ছবি: সংগৃহীত

গাজা, ১৮ মে – ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই ৬৯ জন মারা গেছেন এবং এই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে।
এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমন্ত বাস্তুচ্যুতদের ওপর আকস্মিক এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

আরও পড়ুন  গাজায় মানবিক বিপর্যয়, ৪৮ ঘণ্টায় নিহত ৩০০’র বেশি ফিলিস্তিনি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলেও জানায় তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে। হামলার ফলে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত দেড় শতাধিক ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

গাজা, ১৮ মে – ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই ৬৯ জন মারা গেছেন এবং এই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে।
এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমন্ত বাস্তুচ্যুতদের ওপর আকস্মিক এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

আরও পড়ুন  ফিলিস্তিনিদের পুনর্বাসনে রাজি নয় জর্ডান ও মিশর