ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ভারত-পাকিস্তান চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 504

ছবি সংগৃহীত

শুক্রবার (১৬ মে) ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনায় বসবেন।

আরও পড়ুন  যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০-এর বেশি

এনডিটিভির সূত্রে জানা যায়, বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন। এর আগে, ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।্র্র্র্র্র্র্র্

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। পরে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাকিস্তান।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ‘ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ ভারতীয় সময় বিকেল ৫টা (১০ মে) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

অন্যদিকে, ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ পালন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এদিকে, যুদ্ধবিরতির ছয় দিনের মাথায় পাকিস্তান দাবি করেছে যে, তারা আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, কাশ্মিরের পামপুর এলাকায় ভারতীয় মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। যদিও এ বিষয়ে ভারত এখনও কোনো বিবৃতি দেয়নি।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

আপডেট সময় ১২:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

শুক্রবার (১৬ মে) ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনায় বসবেন।

আরও পড়ুন  শর্তহীন থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি : স্বাগত জানাল বাংলাদেশ