ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং দেশটিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বুধবার (১৪ মে) পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ বলেন, “আমাদের চেয়ে বড় প্রতিপক্ষ ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম থাকায় তারা গর্ব করত। কিন্তু আপনারা (পাকিস্তানি সেনারা) তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন। আপনারা তাদের বড় ধাক্কা দিয়েছেন, যা ভারতের জন্য ছিল এক মানসিক আঘাত।”

আরও পড়ুন  ‘যতক্ষণ সরকার চাইবে, মাঠে থাকবে সেনাবাহিনী’: কুমিল্লায় সেনাপ্রধান

তিনি আরও বলেন, “ভারত সবসময় মনে করত পাকিস্তান প্রচলিত যুদ্ধে অনেক পিছিয়ে আছে। কিন্তু আপনারা প্রমাণ করেছেন, আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তির দিক দিয়েও সমানভাবে প্রস্তুত।”

পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরাসরি ভারতের উদ্দেশে বলেন, “আমরা শান্তির জন্যও প্রস্তুত, আবার যুদ্ধের জন্যও। সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন ভারতের।”

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, যাতে ভারতের সামরিক অহংকার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেহবাজ।

কাশ্মির প্রসঙ্গেও কঠোর বার্তা দেন তিনি। বলেন, “কাশ্মির সমস্যা জাতিসংঘের প্রস্তাব অনুসারে সমাধান না হলে কোনো বাণিজ্য আলোচনা সম্ভব নয়। বাণিজ্য আলোচনার আগে একটি বিস্তৃত ও সার্বিক আলোচনার কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও জানান, “পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল। এমনকি সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের জবাবে রাতের আঁধারে হামলা চালানো হয়। তার পর আমরা উপযুক্ত জবাব দিয়েছি।”

শেহবাজ শরিফের এই বক্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা আরও একবার আলোচনায় এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাফল্যের প্রচার ও ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎকে ঘিরে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

আপডেট সময় ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং দেশটিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বুধবার (১৪ মে) পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ বলেন, “আমাদের চেয়ে বড় প্রতিপক্ষ ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম থাকায় তারা গর্ব করত। কিন্তু আপনারা (পাকিস্তানি সেনারা) তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন। আপনারা তাদের বড় ধাক্কা দিয়েছেন, যা ভারতের জন্য ছিল এক মানসিক আঘাত।”

আরও পড়ুন  পাকিস্তানের সঙ্গে বাণিজ্য প্রসারিত, ভারতে রপ্তানি ঊর্ধ্বমুখী, আমদানি কমছে