ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 409

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। শনিবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এই সিদ্ধান্তের কথা জানায়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন  রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকা। এসব এলাকার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, রাজনৈতিক মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। জননিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি সকল নাগরিককে এই নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তার সরকারি বাসভবন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ডিএমপির এই নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

আপডেট সময় ০৪:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। শনিবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এই সিদ্ধান্তের কথা জানায়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন  জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ও নিরাপদ ভোটের ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা