ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 557

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন মক্কায় ও দুইজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী আটক

পোর্টাল সূত্রে জানা যায়, সর্বপ্রথম মৃত্যুবরণ করেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. খলিলুর রহমান (৭০)। তিনি গত ২৯ এপ্রিল মক্কায় ইন্তেকাল করেন। এরপর ২ মে মৃত্যুবরণ করেন কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭)।

৫ মে পঞ্চগড় সদর উপজেলার আল হামিদা বানু (৫৮) মদিনায় ইন্তেকাল করেন। এরপর ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) মক্কায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩)।

সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, হজ পালনের সময় কোনো হজযাত্রী মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয় না। এমনকি পরিবার-পরিজনের আপত্তিও গ্রহণযোগ্য নয়। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাত্রা করবে ৩১ মে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য বরাদ্দ কোটার সংখ্যা ৫ হাজার ২০০ এবং বেসরকারিভাবে হজযাত্রার অনুমতি পেয়েছেন ৮১ হাজার ৯০০ জন।

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করবে ১০ জুলাইয়ের মধ্যে।

ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক সহায়তা ও নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অসুস্থ হজযাত্রীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও হজ মেডিকেল টিম তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন মক্কায় ও দুইজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু