ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 378

ছবি সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর (শো অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন  মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন গ্রেপ্তার

শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী শুভাশীষ শর্মাকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর ভার্চ্যুয়াল শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত ভবনে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। একইসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়।

২০২৩ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সাইফুল হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামি চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জানান, আইনজীবী সাইফুলের ঘাড়ে বঁটি দিয়ে কোপ দেন রিপন, কিরিচ দিয়ে কোপান চন্দন। পরে প্রায় ১৫ থেকে ২০ জন মিলে তাকে লাঠি, ইট, বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেন।

এর আগে, ২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও ওয়ার্ডের বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এরপর ২৫ নভেম্বর চিন্ময়কে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, চিন্ময় দাসের বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার ভার্চ্যুয়াল শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আপডেট সময় ১২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর (শো অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন  সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার