ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মেসি-সুয়ারেজের দুর্দান্ত গোলে জয়ের ছন্দে ফিরলো ইন্টার মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছিল না লিওনেল মেসি কিংবা তার দল ইন্টার মায়ামির জন্য। টানা তিন ম্যাচে পরাজয় আর চার ম্যাচ ধরে মেসির গোলখরা সব মিলিয়ে হতাশার মধ্যে ছিল ফ্লোরিডার দলটি। তবে শেষ পর্যন্ত সেই হতাশার দেয়াল ভাঙলেন মেসি, ফিরে পেলেন গোলের দেখা, আর জয়ে ফিরল ইন্টার মায়ামিও।

মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। নবম মিনিটেই দলকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। এরপর ৩০তম মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো ভেইগান্ট। ৩৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে স্কোরলাইন হয় ৩-০। এই গোলেই টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুইয়ান তারকা।

আরও পড়ুন  ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে সিদ্ধান্ত একমাত্র মেসিই নেবেন: কোচ লিওনেল স্কালোনি

রেডবুলস অবশ্য পুরোপুরি ধ্বংস হয়নি। ৪৩তম মিনিটে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো–মোটিং একটি গোল শোধ দেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে রেডবুলসে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের গোলেই কিছুটা সম্মান রক্ষা করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে মেসি ম্যাচে নিজের ছাপ রাখেন। বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে দুটি দুর্দান্ত ওয়ান–টু পাস আদান–প্রদান শেষে দুই ডিফেন্ডারের চাপ সামলে বাঁ পায়ের শক্তিশালী শটে গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এটি চলতি মৌসুমে মেসির ১৩ ম্যাচে ৮ম গোল, আর ক্যারিয়ারজুড়ে ৮৫৯তম।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে কিছুটা ওপরে উঠেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন রয়েছে চতুর্থ স্থানে। তালিকার শীর্ষে রয়েছে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া কলম্বাস ক্রু। দ্বিতীয় স্থানে আছে ফিলাডেলফিয়া, সমান ম্যাচে তাদের পয়েন্ট ২২।

টানা হারের ধাক্কা পেরিয়ে বড় জয়ে ঘুরে দাঁড়ানো, সুয়ারেজ-মেসির গোলখরা কাটানো এবং দলে নতুন করে আত্মবিশ্বাসের সঞ্চার সব মিলিয়ে এই ম্যাচটি ইন্টার মায়ামির জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। সমর্থকরাও আবার আশায় বুক বাঁধতে পারেন প্রিয় দলের পারফরম্যান্স ঘিরে।

আর মেসি? তিনি যেন জানিয়ে দিলেন বিশ্বসেরা এখনও নিজের ছন্দে ফিরলে সব কিছু বদলে দিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

মেসি-সুয়ারেজের দুর্দান্ত গোলে জয়ের ছন্দে ফিরলো ইন্টার মায়ামি

আপডেট সময় ১১:০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

সময়টা ভালো যাচ্ছিল না লিওনেল মেসি কিংবা তার দল ইন্টার মায়ামির জন্য। টানা তিন ম্যাচে পরাজয় আর চার ম্যাচ ধরে মেসির গোলখরা সব মিলিয়ে হতাশার মধ্যে ছিল ফ্লোরিডার দলটি। তবে শেষ পর্যন্ত সেই হতাশার দেয়াল ভাঙলেন মেসি, ফিরে পেলেন গোলের দেখা, আর জয়ে ফিরল ইন্টার মায়ামিও।

মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। নবম মিনিটেই দলকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। এরপর ৩০তম মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো ভেইগান্ট। ৩৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে স্কোরলাইন হয় ৩-০। এই গোলেই টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুইয়ান তারকা।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে মেসির অবসর গুঞ্জন তুঙ্গে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই মহাতারকা