ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
প্রেস সচিব

সংস্কারহীন নির্বাচন ডিসেম্বরেই, সংস্কার চাইলে জুন ২৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 364

ছবি সংগ্রহীত

রাজনৈতিক দলগুলোর সংস্কারের মাত্রা নির্ধারণের ওপর নির্ভর করছে নির্বাচনের সময়সূচি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যদি দলগুলো বড় ধরনের সংস্কারের দাবি না তোলে, তবে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও ছয় মাস, অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নিতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে আমরা দেশের জনগণের মাঝে নতুন প্রত্যাশা তৈরি করতে পেরেছি।”

আরও পড়ুন  সব রাজনৈতিক দল একমত, ঘোষণা তৈরিতে ইতিবাচক অগ্রগতি

দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়েও আশাবাদী শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, “যে গতিতে আমাদের অর্থনীতি এগোচ্ছিল, তাতে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু আমরা সেই সীমা ছাড়িয়ে এখন ২২ বিলিয়ন ডলারে অবস্থান করছি। এটা আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের স্পষ্ট ইঙ্গিত।

নিউজটি শেয়ার করুন

প্রেস সচিব

সংস্কারহীন নির্বাচন ডিসেম্বরেই, সংস্কার চাইলে জুন ২৬

আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

রাজনৈতিক দলগুলোর সংস্কারের মাত্রা নির্ধারণের ওপর নির্ভর করছে নির্বাচনের সময়সূচি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যদি দলগুলো বড় ধরনের সংস্কারের দাবি না তোলে, তবে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও ছয় মাস, অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নিতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে আমরা দেশের জনগণের মাঝে নতুন প্রত্যাশা তৈরি করতে পেরেছি।”

আরও পড়ুন  "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না": আ: লীগের প্রসঙ্গে মঈন খান