ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 393

ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন। আমাদের মোট ভোটারদের প্রায় ১০ শতাংশই প্রবাসী। তাদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সংলাপে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ আরও বলেন, “বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীরা নিজ নিজ দেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। ২০ শতাংশ দেশে আবার প্রবাসী ভোটারদের ভোটদানের হার দেশীয় ভোটারদের তুলনায় বেশি। এসব দেশে প্রবাসীরা কেবল জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে থাকেন।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তাদের যুক্ত করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংলাপে উপস্থিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা যদি ভোট দিতে না পারেন, তাহলে ভোটের কাস্ট হারে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জাতীয় উৎসবে প্রবাসীদেরও সম্পৃক্ত করতে চাই।”

তিনি জানান, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ

আপডেট সময় ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন। আমাদের মোট ভোটারদের প্রায় ১০ শতাংশই প্রবাসী। তাদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সংলাপে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটের প্রস্তাব ইসি সানাউল্লাহর