ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সংসদ নির্বাচন ইস্যুতে আজ সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 397

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিষয়টি গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে আজকের বৈঠকে আলোচনা হবে। বিএনপি দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবির কথা বলে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  তৃণমূলের ক্ষোভে গজারিয়ায় বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

এদিকে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কয়েকটি ইউনিয়নে দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। ঠাকুরগাঁও সফরকালে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান তুলে ধরার চেষ্টা করবেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতারা বর্তমানে নির্বাচনকালীন রাজনৈতিক কর্মসূচি নিয়ে সারা দেশে সাংগঠনিক সফর চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মির্জা ফখরুলের আজকের ঠাকুরগাঁও সফরকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সংসদ নির্বাচন ইস্যুতে আজ সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

আপডেট সময় ১০:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আজ মঙ্গলবার জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিষয়টি গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে আজকের বৈঠকে আলোচনা হবে। বিএনপি দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবির কথা বলে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  দাঁড়িপাল্লার অতীত মনে করিয়ে দিলেন ফখরুল: ‘ওরা স্বাধীনতার পক্ষে ছিল না’