ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাজধানীতে ছিনতাই আতঙ্ক: ৯৭৯ ছিনতাইকারীর তালিকা প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 1930

রাজধানীতে ছিনতাই আতঙ্ক: ৯৭৯ ছিনতাইকারীর তালিকা প্রকাশ

রাজধানীর ৫০টি থানার আওতায় ছিনতাই পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো বটেই, পুলিশের সদস্যরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন ছিনতাইকারীদের বর্বরতায়।

সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা ৯৭৯ জন ছিনতাইকারীর তালিকা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তথ্য অনুযায়ী, মতিঝিল ও ওয়ারি বিভাগে তালিকাভুক্ত রয়েছে ২১২ জন, মিরপুর-তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, উত্তরা-গুলশান বিভাগে ১৬৪ জন এবং রমনা ও লালবাগ বিভাগে ২৮৭ জন।

আরও পড়ুন  অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে মাথা ব্যথা কেন হয় :

ভুক্তভোগীদের অভিযোগ, সন্ধ্যা নামলেই ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। তাদের হামলায় অনেকে গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ প্রাণ হারাচ্ছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্ট থেকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে ছিনতাই বেড়ে গেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ছিনতাইকারীদের বেপরোয়া আচরণ আরও প্রকট হয়েছে। গত পাঁচ মাসে রাজধানীতে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৯ জন। শুধু রাজধানী নয়, সারা দেশেই ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তবে সেগুলোর অনেকটাই থানায় নথিভুক্ত হয় না।

ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “ছিনতাই দমনে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৮৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও সমন্বিত উদ্যোগ নিচ্ছে।” সচেতন মহল মনে করেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ছিনতাই আতঙ্ক: ৯৭৯ ছিনতাইকারীর তালিকা প্রকাশ

আপডেট সময় ০১:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রাজধানীর ৫০টি থানার আওতায় ছিনতাই পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো বটেই, পুলিশের সদস্যরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন ছিনতাইকারীদের বর্বরতায়।

সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা ৯৭৯ জন ছিনতাইকারীর তালিকা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তথ্য অনুযায়ী, মতিঝিল ও ওয়ারি বিভাগে তালিকাভুক্ত রয়েছে ২১২ জন, মিরপুর-তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, উত্তরা-গুলশান বিভাগে ১৬৪ জন এবং রমনা ও লালবাগ বিভাগে ২৮৭ জন।

আরও পড়ুন  'আপনারা অনেকে আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন': হুঁশিয়ারি শিবির সভাপতির