ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 598

ছবি সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এই হামলার ঘটনার সময় সৌদি সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাঁট করে বুধবার ভোরেই তিনি ভারতে ফিরে এসেছেন। দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনে কথা হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন  উত্তর-পূর্ব ভারতে প্রবল বর্ষণে প্রাণহানি বেড়ে ৩৪

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের প্রতিক্রিয়াঃ

বর্তমানে ভারতে সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ঊষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাই। গত কয়েকদিনে আমরা এই দেশ এবং দেশের মানুষের সৌন্দর্যে অভিভূত হয়েছি। এই ভয়াবহ হামলার পর তারা যখন শোক পালন করছেন, তাদের সঙ্গে আমরাও প্রার্থনা করছি।

ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত খান হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছে। তিনি জানিয়েছেন, পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন।
আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই প্রার্থনা জানিয়েছেন তিনি। হামলার ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুররাম দস্তগীর খানও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, কাশ্মীর থেকে অত্যন্ত দুঃখজনক খবর আসছে। সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে। আমরা নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে।

সৌদি আরব-ইরানের প্রতিক্রিয়াঃ

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে ‌‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতও এই হামলাকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে ভারত সরকার এবং এই জঘন্য হামলায় নিহত, আহত ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।

ভারতে অবস্থিত ইরানি দূতাবাসও একটি বিবৃতি জারি করে এই হামলার তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, দিল্লিতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছে যাতে বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছে। নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

মঙ্গলবার যখন এই হামলার খবর আসে তখন প্রধানমন্ত্রী মোদী জেড্ডায় ছিলেন। সেখানে মোদীর সঙ্গে দেখা করেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদুল করিম আল ইসা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনি এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেখ মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা লিখেছেন, আজ আমি জেড্ডায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা পারস্পরিক স্বার্থ, সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেছি। ভারতের বৈচিত্র্য এবং সেখানে শান্তি সম্মেলন করার চিন্তাভাবনা নিয়েও আলোচনা করেছি।

ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের বার্তাঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে বর্বরোচিত হামলা আখ্যা দিয়ে ভারতের পাশে থাকার কথা বলেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আমার বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলায় আমি গভীরভাবে শোকাহত। হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। হতাহত ও তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা এবং প্রার্থনা রইল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে ইসরায়েল।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই হামলাকে ঘৃণ্য সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, পহেলগামের ঘৃণ্য সন্ত্রাসী হামলা বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নরেন্দ্র মোদী এবং শোক-স্তব্ধ ভারতবাসীদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি জানি, ভারতের মনের জোর অটুট আছে। এই কঠিন সময়ে আপনারা শক্ত থাকবেন। পুরো ইউরোপ আপনাদের পাশে আছে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছে। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্ট জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কঠিন সময়ে জার্মানি ভারতের পাশে রয়েছে এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক্স-এ পোস্টে লিখেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলা খুবই ভয়াবহ। হতাহত এবং তাদের পরিবার এবং ভারতের মানুষের প্রতি আমার সমবেদনা।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এই হামলার ঘটনার সময় সৌদি সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাঁট করে বুধবার ভোরেই তিনি ভারতে ফিরে এসেছেন। দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনে কথা হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন  ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার দুই পাশে আতঙ্কে জনজীবন, বাড়ছে বাস্তুচ্যুতি