ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন
ছাদবাগানীদের জন্য উপকরণ ও জিও ব্যাগ প্রদান

ঢাকায় উত্তরা, নিকুঞ্জ ও বসুন্ধরায় ছাদবাগানীদের মধ্যে গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ বিতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 228

ছবি সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫: ঢাকা শহরের উত্তরা, নিকুঞ্জ এবং বসুন্ধরা এলাকায় ৩০ জন ছাদবাগানীদের মধ্যে ৬৩০ টি উন্নতমানের ফল, সবজি এবং ওষুধি গাছের চারাসহ ৬৩০ টি জিও ব্যাগ বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার প্রোগ্রাম হর্টিকালচার ইনোভেশন ল্যাব ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউসিড্যাভিসএর তত্বাবধানে এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। এসব উপকরণ বিতরণের মাধ্যমে শহরের পরিবেশবান্ধব কৃষির চর্চা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ছাদ বাগানীদের মাঝে আধুনিক চাষাবাদ কৌশল এবং সঠিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সহযোগী গবেষক ড. মাহমুদ হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, এবং পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রজেক্ট এর মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বলেন, “ঢাকার ছাদবাগানীরা বাগানের প্রতি আগ্রহী শহরে ছাদবাগানীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই ধরনের উদ্যোগ শহরের পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি চর্চার জন্য গুরুত্বপূর্ণ।

এই কর্মসূচি থেকে ছাদবাগানীরা বিভিন্ন ধরনের গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ গ্রহণ করেন, যা তাদের শাকসবজি, ফলমূল এবং ফুলের চাষে সহায়তা করবে। ছাদবাগানীরা বলেন, “আমরা খুবই খুশি উন্নত মানের ফল এবং সবজি চারা পাচ্ছি। এতে করে আমাদের বাগানে ফলন বাড়বে এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।”

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন এলাকার ছাদবাগানীরা এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে আরও উন্নতমানের সহায়তা পাবে তারা। এর মাধ্যমে শহরের খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের উন্নতিতে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ছাদবাগানীদের জন্য উপকরণ ও জিও ব্যাগ প্রদান

ঢাকায় উত্তরা, নিকুঞ্জ ও বসুন্ধরায় ছাদবাগানীদের মধ্যে গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ বিতরণ

আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫