ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 433

ছবি সংগৃহীত

লালমনিরহাটে এক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হচ্ছে খুনিদের বিচার, প্রশাসনিক সংস্কার ও সমতল রাজনৈতিক মাঠ। তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না।”

আরও পড়ুন  ভোটে টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াত আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তৃতায় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “নির্বাচনের জন্য ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সবাই সমান সুযোগ পাবে।”

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু, এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “উন্নয়ন বৈষম্য নয়, হতে হবে সবার জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণও নাগরিক সুযোগ-সুবিধা পাবে, এটাই হোক রাষ্ট্রের অঙ্গীকার।”

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, “আমরা প্রতিবেশী হিসেবে সম্প্রীতি, সম্মান ও সমতার ভিত্তিতে সহাবস্থান চাই। বাংলাদেশ ভালো থাকলে ভারতও উপকৃত হবে। কিন্তু আমাদের স্বার্থ ক্ষুণ্ন হলে ভারতকেও ভাবতে হবে তারা কতটা নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, “যদিও ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে, কিছু রাজনৈতিক নেতা এখনো চাঁদাবাজি ও জমি দখলের মতো অপকর্মে লিপ্ত রয়েছেন।” জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজারো নেতা-কর্মী ও সমর্থক মিছিল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই সভাস্থলে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শহরের আরেকটি মাঠে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন, যেখানে জাতীয় রাজনীতি ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

লালমনিরহাটে এক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হচ্ছে খুনিদের বিচার, প্রশাসনিক সংস্কার ও সমতল রাজনৈতিক মাঠ। তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না।”

আরও পড়ুন  নির্বাচনের নির্দিষ্ট তারিখ নেই, প্রস্তুতি চলছে এপ্রিল ও ফেব্রুয়ারি মাথায় রেখে: সিইসি