ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 248

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

আরও পড়ুন  রোহিতের ভুল বাংলাদেশের বিরুদ্ধে পরিণতি এখনো বাকি

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার দ্বিতীয় ওভারের আর্ম ডেলিভারিতে ক্লিন বোল্ড হওয়া রাইলি রুশোর উইকেট। মাত্র ১৯ বলে ৪৪ রান করা এই বিধ্বংসী ব্যাটারকে থামিয়ে দেন রিশাদ। এরপর ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ফেরান অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনার আবরার আহমেদকে।

রিশাদের স্পিন ম্যাজিকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আগে ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৭ ও স্যাম বিলিংসের ৫০ রানে ভর করে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ২১৯ রান। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অলআউট হয়ে যায় মাত্র ১৪০ রানে, ৭৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে লাহোর।

এই ম্যাচ দিয়েই যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম জানান দিলেন রিশাদ। যদিও আরও আগেই বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে নানা প্রশাসনিক জটিলতায় সেসব সুযোগ কাজে লাগানো হয়নি।

মাত্র ২২ বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার এবার পিএসএলে পেয়েছেন তার কাঙ্ক্ষিত মঞ্চ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পথচলা হতে চলেছে দীর্ঘ এবং সম্ভাবনাময়।

নিউজটি শেয়ার করুন

পিএসএলে দুর্দান্ত সূচনা বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদের, অভিষেকেই বাজিমাত

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করলেন লাহোর কালান্দার্সের এই স্পিনার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি ছিল তার প্রথম উপস্থিতি, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার জায়গায় একাদশে জায়গা পাওয়া রিশাদ ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করলেও আলো ছড়ান মূলত বোলিংয়েই। নির্ধারিত চার ওভারের স্পেলে মাত্র ৩১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।

আরও পড়ুন  বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের