ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, ‘জনকল্যাণ’ চান ইসলামী আন্দোলন বাংলাদেশ”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নাম পরিবর্তনের বিপরীতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘জনকল্যাণ’ শব্দ যোগ করার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন  ৫ আগস্ট পরবর্তী মামলার তদন্তে আইজিপির কড়া নির্দেশ

গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর পরিবর্তে ‘জনগণতন্ত্রী’ অথবা ‘নাগরিকতন্ত্র’ শব্দের প্রস্তাব করা হয়েছে। তার দল বৃহস্পতিবার কমিশনের প্রস্তাবের বিপরীতে ‘জনকল্যাণ’ শব্দ যোগ করার প্রস্তাব জমা দিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে ইসলামী আন্দোলন একমত পোষণ করে। তবে গণমাধ্যমে দলের বিরুদ্ধে প্রচারিত সংবাদ বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়; তারা দাবি করে, রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনই দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক নাম রাষ্ট্রের চরিত্রকে প্রতিফলিত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে, বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক নাম তাদের নীতি ও চরিত্র প্রকাশ করে।

বিকল্প নাম হিসেবে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র শব্দকে ইসলামী আন্দোলন যথার্থ মনে করে না জানিয়ে বলা হয়, ‘তন্ত্র’ কী হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই রাষ্ট্রের সাংবিধানিক নামের সঙ্গে ‘জনকল্যাণ’ যুক্ত হলে রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন সবার মনে জাগ্রত থাকবে।

জলবায়ু পরিবর্তন রোধে এবং ভবিষ্যৎ স্বৈরতন্ত্র প্রতিরোধে ইসলামী আন্দোলন বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে, যা নিয়ে আলোচনা হওয়া উচিত বলে উল্লেখ করেন যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এসব আলোচনার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথ সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, ‘জনকল্যাণ’ চান ইসলামী আন্দোলন বাংলাদেশ”

আপডেট সময় ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নাম পরিবর্তনের বিপরীতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘জনকল্যাণ’ শব্দ যোগ করার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন  নাম ভাঙিয়ে তদবির বন্ধে কড়া হুঁশিয়ারি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর