ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গাজায় গণহত্যার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ: আজ মাঠে নামছে নেতাকর্মীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 537

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিবাদ ও সংহতি র‍্যালী আয়োজন করা হবে।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। পরে এটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন  ‘ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিন, উন্নয়নের দায়িত্ব আমাদের’: তারেক রহমান

ঢাকা ছাড়াও দেশের সব মহানগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ এই কর্মসূচি পালন করবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‍্যালীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় গণহত্যার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ: আজ মাঠে নামছে নেতাকর্মীরা

আপডেট সময় ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিবাদ ও সংহতি র‍্যালী আয়োজন করা হবে।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। পরে এটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন  রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান