ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

শুল্ক-যুদ্ধের ঘূর্ণিপাকে বিশ্ববাজার, শুল্ক নিয়ে উদ্বেগে একের পর এক ফোন কল হোয়াইট হাউসে : ট্রাম্প প্রশাসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

বিশ্ব অর্থনীতিতে আবারো অস্থিরতা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণায় কেঁপে উঠেছে আন্তর্জাতিক শেয়ারবাজার। হোয়াইট হাউসে লাগাতার ফোন কল আসছে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে আলোচনার জন্য এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর থেকেই ধস নেমেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ বিশ্বের বড় বড় শেয়ারবাজারে। রবিবার থেকেই সূচক ছিল নিম্নমুখী, আর সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।

আরও পড়ুন  ইসরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত বিশ্ববাজার, বেড়েছে জ্বালানি তেলের দাম

মাত্র আধাঘণ্টার মধ্যেই ডাও জোন্স সূচক পড়ে যায় ৩.৫৬ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ কমে ৩.৮৫ শতাংশ। দুদিনেই এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১০.৫ শতাংশ মার্চ ২০২০’র পর যা সর্ববৃহৎ পতন। এতে প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোকসান হয়েছে বাজারে।

ট্রাম্পের যুক্তি, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিশাল আর্থিক ঘাটতি’ পূরণের জন্যই এই শুল্ক আরোপ প্রয়োজন। তাঁর দাবি, বাইডেন প্রশাসনের সময় সৃষ্ট ঘাটতি এই পদক্ষেপেই পূরণ হবে।

ট্রাম্প বলেন, “ইতিমধ্যে নতুন শুল্ক চালু হয়ে গেছে। এটি একটি দারুণ পদক্ষেপ। অনেকে হয়তো এখনই বুঝবেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি অনেক ভালো।”

এদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডেয়ার লাইয়েন হুঁশিয়ারি দিয়েছেন, ইইউ সমানভাবে পাল্টা শুল্ক আরোপে প্রস্তুত। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে শুল্ক হ্রাসের অনুরোধ জানাবেন বলে জানা গেছে।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, বৃহস্পতিবার ও শুক্রবারে ধস নেমেছে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারেও। ডিসেম্বরের রেকর্ড উচ্চতা থেকে নাসডাক সূচক পড়ে গেছে প্রায় ২০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়বে। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন কতটা নমনীয় হয়।

নিউজটি শেয়ার করুন

শুল্ক-যুদ্ধের ঘূর্ণিপাকে বিশ্ববাজার, শুল্ক নিয়ে উদ্বেগে একের পর এক ফোন কল হোয়াইট হাউসে : ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ০২:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বিশ্ব অর্থনীতিতে আবারো অস্থিরতা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণায় কেঁপে উঠেছে আন্তর্জাতিক শেয়ারবাজার। হোয়াইট হাউসে লাগাতার ফোন কল আসছে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে আলোচনার জন্য এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর থেকেই ধস নেমেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ বিশ্বের বড় বড় শেয়ারবাজারে। রবিবার থেকেই সূচক ছিল নিম্নমুখী, আর সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।

আরও পড়ুন  হোয়াইট হাউস এলাকায় গুলি; সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে