ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক
- আপডেট সময় ০৭:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
ঢাকা–১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খন্দকার আবু আশফাক। ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে দোহার–নবাবগঞ্জকে আধুনিক ও নাগরিকবান্ধব জনপদে রূপান্তরের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
ঘোষিত ইশতেহারে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং কৃষি ও যুবসমাজভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি নারী উন্নয়ন, নদীভাঙন রোধ এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক বলেন, নির্বাচিত হলে দোহার–নবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনসম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।



















