০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

৩৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তাসনিয়া মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়।

জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ জুলাই উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় তাসনিয়াকে ভর্তি করা হয়েছিল এবং ৩৩ দিনের চিকিৎসায় তিনি আইসিইউতে মারা যান। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

[bsa_pro_ad_space id=2]

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর জানায়, ফলে তাসনিয়ার মৃত্যুর পর মোট ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

৩৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

আপডেট সময় ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫