০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

বাধা পেলেও থামেনি সুর—উদীচীর গানের মিছিল জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিলে পুলিশ বাধা দেয়। তবে শিল্পীরা গান থামাননি। দু’দফা বাধা সত্ত্বেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

রোববার বিকেল সাড়ে ৪টায় তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘উদীচী থেকে যমুনা’ শীর্ষক গানের মিছিলটি শুরু হয়। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে প্রথম দফায় এবং ব্যাটারি গলির মুখে দ্বিতীয় দফায় পুলিশ মিছিল আটকে দেয়। পথরোধ হলে শিল্পীরা সড়কে বসে পড়ে গান পরিবেশন শুরু করেন এবং তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে উদীচীর নেতারা সাত দিনের মধ্যে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আল্টিমেটাম দেন। দাবি না মানলে সারাদেশব্যাপী বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন অভিযোগ করেন, সরকার সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তির চাপে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। বইমেলা স্থগিতের ঘোষণা, সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিল—সবই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ইঙ্গিতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। গানের মিছিলের আগে সত্যেন সেন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন জেলায়ও মানববন্ধন, প্রতিবাদী গান ও সমাবেশ করেছে উদীচীর জেলা সংসদগুলো।

সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে ঘোষণা দিয়ে শিল্পীরা কর্মসূচি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

বাধা পেলেও থামেনি সুর—উদীচীর গানের মিছিল জারি

আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫