০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোচালকসহ নিহত ২, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক কিশোরী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

[bsa_pro_ad_space id=2]

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা ও অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) এবং একই এলাকার যাত্রী আতিকা (১৫)। আহত তিনজন হলেন: আবু বক্কর, মোর্শেদা এবং ফাতেমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন অটোচালক বাহার উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথেই মারা যান আতিকা নামে এক কিশোরী।

স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোনাহাট স্থলবন্দর সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে স্থানীয়দের। দুর্ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোচালকসহ নিহত ২, আহত ৩

আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫