০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

গণমাধ্যম কর্মীদের জন্য ইসির নানা শর্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 127

ছবি সংগৃহীত

গনমাধ্যম কর্মীদের জন্য নানা শর্ত দিয়ে নীতি মালা জারী করেছে নির্বাচন কমিশন। নীতিমালা অনুযায়ী, ভোটকক্ষের ভেতর থেকে সম্প্রচার করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা। এছাড়া, একটি কক্ষে একসঙ্গে একাধিক মিডিয়া অবস্থান করতে পারবে না।
বুধবার ইসি সচিব আখতার আহমেদের সই করা নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তারা। নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন। কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। গোপনকক্ষের ছবি তোলা যাবে না।

বিজ্ঞাপন

নীতিমালায় আরও বলা হয়েছে, একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না। থাকতে পারবে ১০ মিনিট। ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে না। সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবে, সেই সময় ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যম কর্মীদের জন্য ইসির নানা শর্ত

আপডেট সময় ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫